ঢাকাSaturday , 22 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গণসংযোগকালে ইশা আন্দোলনের প্রার্থী ইসহাক আলী: বিভ্রান্ত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিন

admin
December 22, 2018 8:30 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: সাতক্ষীরা-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ডা. ইসহাক আলী সরদার তার হাতপাখা মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শনিবার (২২ ডিসেম্বর) বিকালে তিনি তার সমর্থকদের নিয়ে দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আশাশুনি সদরে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।
এসময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় জীবনে শান্তি, স্বস্তি ও নিরাপত্তা ফিরে আনতে হলে সমাজের সর্বস্তরে নীতিবান, সৎ, খোদাভীরু ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটি জাতীয় নির্বাচনে কালোটাকা, পেশিশক্তি, গুজব ও চরম মিথ্যাচারে বিভ্রান্ত হওয়ায় সমাজের অধিকাংশ মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে দিশাহীন হয়ে পড়ে। তাই এবারের নির্বাচনে সকল অপশক্তিকে পাশ কাটিয়ে এক অপরকে ন্যায় ও সত্যের দাওয়াত পৌঁছে দিতে ও সুস্থ বিবেককে কাজে লাগাতে হবে। সংসদে সৎ, যোগ্য ও খোদাভীরু প্রতিনিধি প্রেরণের লক্ষ্যে হাতপাখা মার্কায় ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়নে ও সাধারণ মানুষের সেবা করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। এদিন সকাল থেকে তিনি তার সমর্থকদের নিয়ে শ্রীউলা ও আশাশুনি ইউনিয়নে দিনভর প্রচারণা, বিকালে আশাশুনি সদরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।