ঢাকাSaturday , 22 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে খানবাহাদুর আহছানউল্লাহ’র (রহ.) জন্মবার্ষিকীতে সেমিনার

admin
December 22, 2018 11:07 pm
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জের নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আয়োজনে হজরত খানবাহাদুর আহছান উল্লাহ’র (রহ.) ১৪৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গনে কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি মুহাম্মদ সেলিমউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। সেমিনারে ‘আহ্ছাননামা’ বিষয়ক মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। মনিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মনিমুল হক, রাজশাহী বিশ^বিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মজিবর রহমান, খান বাহাদুর আহছানউল্লাহ ইনিস্টিটিউটের পরিচালক এ এফ এম মনিরুল হক, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, ছায়ানীড়’র পরিচালক লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ।
এদিকে, প্রখ্যাত সুফী সাধক খান বাহাদুর আহছানউল্লার (র.) এর ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেবহাটার আস্কারপুর আহছানিয়া মিশনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
শনিবার (২২ ডিসেম্বর) বাদ মাগরিব থেকে অনুষ্ঠানে আস্কারপুর আহছানিয়া মিশনের সভাপতি মইজুদ্দীন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি সেলিম উল্লাহ।
আস্কারপুর আহছানিয়া মিশনের সহ-সভাপতি কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সভাপতি প্রকৌশলী ড. আলী আজম, মালেকুজ্জামান, যুগ্ম সম্পাদক সাঈদুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী, খুলনা বিশ^বিদ্যালয়ের প্রফেসর সেলিম আজাদ প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নলতা শরীফ শাহী মসজিদের খতিব আবু সাঈদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।