মীর খায়রুল আলম: সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক বলেছেন, বিগত এক দশক ধরে দেশ ও জাতির উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। সরকার দেশের প্রতিটি বিভাগে বহু উন্নয়ন করেছে। দেশে কি উন্নয়ন হয়েছে তা আপনারা নিজেরাই জানেন। আমরা মানুষ মারার রাজনীতি করি না। আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করি। বিগত দিনে আপনারা আমাদের নৌকা প্রতীকে ভোট দিয়েছিলেন তাই সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতাল, নলতায় প্যারা মেডিকেল, সাতক্ষীরায় বাইপাস সড়ক, প্রতিটি এলাকায় বিদ্যুৎ, বছরের প্রথম দিন শিশুদের হাতে নতুন বই তুলে দিতে পেরেছি। আগামীতে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত হবে। প্রতিটি পরিবারে চাকরি প্রদান করে বেকারদের কর্মংস্থান করা হবে। প্রতিটি গ্রামেই পাবে শহরের সকল সুযোগ সুবিধা। দেশে কোন গৃহহীন লোক থাকবে না। আপনারা জানেন শেখ হাসিনা যা বলেন তাই করে দেখান। কোন কথার বরখেলাপ করেন না তিনি। এখন সময় এসেছে নির্বাচনের। তাই উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় আনতে সকলকে এক হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আজ দেশের মানুষ বাড়িতে বসে ইন্টারনেটে বিভিন্ন সুবিধা পাচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে আমরা ইতিহাসে বাংলাদেশের নাম লেখাতে সক্ষম হয়েছি। বাড়িতে বসে ট্রেন, বাসের টিকিট কেনা যাচ্ছে। বিশে^র সব খবর এক জায়গায় বসে পাওয়া যাচ্ছে। আপনারা যা নিজেদের জন্য ভাবেন না আপনাদের জন্য প্রধানমন্ত্রী তা ভাবেন। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত কাজ করে যাচ্ছেন। তাই উন্নয়ন চাইলে, শান্তিতে বসবাস করতে হলে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। দেশের মানুষকে প্রধানমন্ত্রী এতদিন সুবিধা দিয়েছেন এখন সময় এসেছে সেই উপকারের প্রতিদান হিসাবে আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন। শুক্রবার (২১ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি মাঘরী, কাজিমহল্যা-চকমাহমুদ আলীপুর, কোঁড়া পাকড়াতলা মোড়, নারিকেলী, কুলিয়াসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউনিয়ন সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা সদস্য দুলাল চন্দ্র ঘোষ, মাহবুবুল হক ফয়জুল, উপদেষ্টা গোলাম মহিউদ্দীন, আমিনা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, তাঁতীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আকবর আলী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মহব্বত আলী, সখিপুর ৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা গোলাম রসুল প্রমুখ।
