ঢাকাFriday , 21 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঁশদহায় নৌকা প্রতীকের বিশাল জনসভা

admin
December 21, 2018 8:44 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নৌকা প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে জয়যুক্ত করার লক্ষ্যে শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগ এই সভার আয়োজন করে। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস.এম মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার, জনগণের সরকার। আওয়ামী লীগ উন্নয়ন ও অগ্রযাত্রায় আস্থা অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় গ্রাম হবে শহর, আগামী ৫ বছরে ১ কোটি ২৮ লক্ষ মানুষের কর্মসংস্থানসহ উন্নয়নের মেগা প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ সিঙ্গাপুর ও দুবাইয়ের অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশে রূপান্তর হবে। তাই উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের প্রতীক নৌকাকে আবারও বিজয়ী করুন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, এমপি পুত্র মীর তানজীর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎবাঁশদহায় নৌকা প্রতীকের বিশাল জনসভা
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নৌকা প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে জয়যুক্ত করার লক্ষ্যে শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগ এই সভার আয়োজন করে। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস.এম মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার, জনগণের সরকার। আওয়ামী লীগ উন্নয়ন ও অগ্রযাত্রায় আস্থা অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় গ্রাম হবে শহর, আগামী ৫ বছরে ১ কোটি ২৮ লক্ষ মানুষের কর্মসংস্থানসহ উন্নয়নের মেগা প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ সিঙ্গাপুর ও দুবাইয়ের অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশে রূপান্তর হবে। তাই উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের প্রতীক নৌকাকে আবারও বিজয়ী করুন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, এমপি পুত্র মীর তানজীর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট অনিত মুখার্জী, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ দাস, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট ফারুক হোসেন প্রমুখ।
জনসভাস্থল বাঁশদহা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।
সভা পরিচালনা করেন বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান। আরা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট অনিত মুখার্জী, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ দাস, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট ফারুক হোসেন প্রমুখ।
জনসভাস্থল বাঁশদহা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।
সভা পরিচালনা করেন বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।