ঢাকাFriday , 21 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-২ আসনে এমপি রবিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময়

admin
December 21, 2018 8:11 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে পুরাতন সাতক্ষীরাস্থ জেলা মন্দির প্রাঙ্গণে সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন কুমার শীল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ১৪ দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, সহ-সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, সহ-সম্পাদক বিকাশ দাস, সাংগঠনিক সম্পাদক প্রাণনাথ দাস, সোমনাথ ব্যাণার্জী, ডা. প্রশান্ত কুন্ডু, সুধাংশু শেখর সরকার, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রামপদ দাস প্রমুখ।
বক্তারা বলেন, ‘সাতক্ষীরা সদর আসনে উন্নয়ন ও যোগ্যতার বিচারে এমপি রবির বিকল্প নেই। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে মীর মোস্তাক আহমেদ রবিকে আবারও নির্বাচিত করতে হবে। এসময় অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে স্বাধীনতার পক্ষের প্রতীক নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান নেতৃবৃন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর মন্দিরের অধ্যক্ষ পরম পুরুষ কৃষ্ণ দাস ব্রহ্মচারী, জেলা মন্দির সমিতির সাবেক সভাপতি ধীরু ব্যানার্জী, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, যুগ্ম আহবায়ক অসীম দাস সোনা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সদর যুব কমিটির আহবায়ক রনজিৎ ঘোষ, সদস্য সচিব বাসুদেব দাস প্রমুখ। সভা পরিচালনা করেন সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক নিত্যানন্দ আমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।