সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: সখিপুরে সাতক্ষীরা-৩ আসনের এমপি প্রার্থী ডা. আ.ফ.ম রুহুল হক এমপির পক্ষে নিবাচনী উঠান বৈঠক করেছেন জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় নারকেলি গ্রামে উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউপি সদস্য জগনাথ মন্ডল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আরমান হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক।
উপস্থিত ছিলেন উপজেলা লীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়নের সভাপতি শেখ রাজিব হোসেন জজ, সখিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি হাবিব প্রমুখ
