ঢাকাFriday , 21 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে দেবহাটার জয়

admin
December 21, 2018 10:21 pm
Link Copied!

এমএ মামুন ও মোমিনুর রহমান: দেবহাটার নওয়াপাড়ার দেবীশহরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড উদ্বোধনকালে ডা. আ.ফ.ম রুহুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে যুবকদের জঙ্গী, সন্ত্রাস, মাদক প্রতিরোধ করে সোনার ছেলে হতে হবে। হীরার টুকরা মাশরাফির মত যুবক হতে হবে। বর্তমান সরকারের আমলে খেলাধুলার অনেক উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী খেলোয়াড়দের অত্যন্ত ভালোবাসেন। তাইতো সময় পেলে খেলা দেখতে বসেন তিনি। আপনারা জানান দেশ বিদেশের মাটিতে আপনাদের এলাকার মোস্তাফিজ, সৌম্য সরকার, সাবিনাসহ আরো অনেকে সুনাম কুড়িয়ে আনছে। তাদের কারণে আজ খেলার মাধমে সারা বিশ্ব বালাদেশকে চিনতে পারছে। খেলোয়াড়রা কখনো মাদক বা জঙ্গি সংগঠনের সাথে জড়িত হওয়ার সুযোগ পায় না। এসব কথা ভেবে সরকার স্কুল- কলেজ পর্যায়ে বিভিন্ন খেলা চালু করেছে সরকার। মাদক, সন্ত্রাসমুক্ত জাতী গড়তে খেলা- ধুলার কোন বিকল্প নেই।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় দেবীশহর ফুটবল মাঠে গাজীরহাট প্রগতি সংঘের আয়োজনে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ প্রমুখ।
খেলায় দেবহাটা ফুটবল একাদশ ও দক্ষিণ পারুলিয়া ফুটবল একাদশ অংশগ্রহণ করে টাইব্রেকারে দেবহাটা ফুটবল একাদশ জয়লাভ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।