ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে দামারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দামারপোতা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সম জালাল উদ্দিন, সদর উপজেলা সৈনিকলীগের সভাপতি মাস্টার সামছুল হক, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মোল্লা, আব্দুল সালাম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
