ঢাকাFriday , 21 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় শেখ হাসিনার ‘কবর রচনাকারী’ সেই কওছার গ্রেফতার

admin
December 21, 2018 10:20 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শেখ হাসিনার ‘কবর রচনাকারী’ সেই কওছার আলী ওরফে বেঁকা কওছারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পুষ্পকাটি এলাকা থেকে এসআই মনির, এএসআই জুয়েল তাকে গ্রেফতার করেন। কওছার আলী পুষ্পকাটি গ্রামের মৃত কেয়ামদ্দীন গাজীর ছেলে।
দেবহাটা থানার এসআই মনির জানান, শুক্রবার সন্ধ্যায় পুষ্পকাটি ভাটা এলাকা থেকে কওসার আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ২০১৩ সালে সহিংসতার সময় বিভিন্ন সহিংসতায় নেতৃত্ব দেওয়াসহ বহেরা পুষ্পকাটির বিভিন্ন সড়কে শেখ হাসিনা ও তার পুত্র সজিব ওয়াজেদ জয়ের কবর রচনা করে রাস্তায় বেরিকেট দেওয়ার অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।