সৌমেন মজুমদার, তালা: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মহাজোটের প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর নৌকা প্রতীক বিজয়ী করার লক্ষ্যে তালার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ডিসেম্বর) উপজেলার তেঁতুলিয়া, নগরঘাটা, সরুলিয়া ও কুমিরা ইউনিয়নে এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহজোট প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও তালা উপজেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক মীর জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের আহবায়ক ও মহিলা আওয়ামী লীগনেত্রী লায়লা পারভীন সেজুঁতি, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুস সামাদ, বিশ্বাস জাহাঙ্গীর হোসেন, মঞ্জুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, উপজেলা প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, আব্দুস সোবহান, কোহিনুর বিশ্বাস, তালা সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খা, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নগরঘাটা ইউনিয়নের সভাপতি সম আক্তারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলাপ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী, সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমন প্রমুখ।
এ সময় উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, ওয়ার্কার্স পার্টি, জাসদসহ ১৪ দল ও মহাজোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
