ঢাকাFriday , 21 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিলনগরে লাঙ্গল প্রতীকের মিছিল ও পথসভা

admin
December 21, 2018 9:45 pm
Link Copied!

সেলিম হোসেন, খলিলনগর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখতের পক্ষে মিছিল, গণসংযোগ ও পথ সভা করেছে ছাত্রসমাজ।
শুক্রবার উপজেলার খলিলনগর ইউনিয়নে জাতীয় জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক এসএম আকরামুল ইসলামের নেতৃত্বে খলিলনগর, মাছিয়ারা, হাজরাকাটি, পাঁচ রাস্তা মোড়, মুহান্দী
বাজারে লাঙ্গলে প্রতিকের লিফলেট বিতরণসহ গণসংযোগ করেন নেতৃবৃন্দ।
এদিকে, সন্ধ্যায় জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি এসএম নজরুল ইসলামের নেতৃত্বে খলিলনগর বাজারে সৈয়দ দিদার বখ্তকে বিজয়ী করতে মিছিল বের হয়।
মিছিল শেষে খলিলনগর বাজারে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হাসানের সভাপত্বিতে পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এসএস নজরুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন জাপা নেতা সিরাজ দর্জি, তরিকুল ইসলাম, আসাদুল ইসলাম, লিটন গোলদার, রহমত বিশ্বাস, হালিম বিশ্বাস, যুব সংহতির উপজেলা সভাপতি সরদার কবির, জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, ছাত্রনেতা ফারুক হুসাইন, লতিফুর রহমান, সোহাগ হোসেন, কাজী জীবন, আব্দুল গফুর সরদার, যুব সংহতি নেতা বাবলুর রহমান, মতিয়ার সরদার, সেচ্ছাসেবক পার্টির তেঁতুলিয়া ইউনিয়ন সভাপতি শামীম মল্লিক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।