ঢাকাFriday , 21 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় রুহুল হকের হাতে ফুল দিয়ে শতাধিক বিএনপি কর্মীর আ’লীগে যোগদান

admin
December 21, 2018 8:49 pm
Link Copied!

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার কুলিয়া নৌকায় ভোট চেয়ে পথসভা করেছেন সাতক্ষীরা-৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় কুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিনি এ পথ সভা করেন।
পথসভায় কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক আ.হ.ম তারেক উদ্দীন, দেবহাটা উপজেলা সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গণি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু, জেলা পরিষদ সদস্য আল-ফেরদাউস আলফা, জেলা ছাত্রলীদের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম খোকন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউর রহমান (ময়ূর ডা.), কুলিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন। অনুষ্ঠান শেষে কুলিয়া ইউনিয়নের শতাধিক বিএনপি কর্মী ডা. রুহুল হকের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
পথ সভায় অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।