ঢাকাThursday , 20 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

admin
December 20, 2018 8:43 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে আমন মৌসুমের চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদামে এ চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খাঁন, উপজেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম মনজুরুল আলম প্রমুখ।
উপজেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনজুরুল আলম জানান, চলতি আমন মৌসুমে ৪২ মিলারের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ৮শ’ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এ চাল সংগ্রহ আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।