নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি মোড়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ইসলামী আন্দোলন সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী ডা. ইস্হাক আলীর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
এসময় “শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে” এই স্লোগান সম্বলিত হাতপাখা প্রতীকের নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কালিগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক খান শওকাত আলী, আশাশুনির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কাই কাউজ, মোবারক আলী প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
