দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় রূপান্তরের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় পারুলিয়া বালিকা বিদ্যালয়ে জঙ্গী, সন্ত্রাস, উগ্রবাদ প্রতিরোধে সচেতনতামূলক সাংস্কৃতি অনুষ্ঠান উপলক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বপ্নীল শিল্পগোষ্ঠির সভাপতি শিক্ষক সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রূপান্তরের এরিয়া কো-অর্ডিনেটর গোলাম কিবরিয়া। বক্তব্য রাখেন স্থানীয় রমজান আলী, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল আলম রশিদ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুল আজিজ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
