চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুলে চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
চাম্পাফুল ইউনিয়নের বাসিন্দা সিরাজুল হক গাইনের সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্পাফুল পূজা উদযাপন কমিটির সভাপতি সত্য রঞ্জন ম-ল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মুখার্জীর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণকৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা মুরালী মোহন সরকার, শহিদুল ইসলাম মোড়ল, ৪নং ওয়ার্ড সদস্য মো. আবু বকর গাইন, দুলাল পাল, মনিরুজ্জামান মনি, আমিনুর রহমান, বাপ্পী সরকার, মহিলা সদস্য রাফেজা খাতুন, মনিরুল ইসলাম প্রমুখ। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক প্রসাদ কুমার রায়।
