দরগাহপুর (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির দক্ষিণ খরিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকালে স্কুল চত্বরে এসএমসি সভাপতি আব্দুল বারিকের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করেন স্কুলের প্রধান শিক্ষক আলিম উদ্দীন গাজী।
সহকারি শিক্ষক সুব্রত কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক শহিদুল ইসলাম মৌলঙ্গী, রোকেয়া খাতুন, শেফালী মন্ডল, অভিভাবক সদস্য শারমিন নাহার মিতা, আছাদুল ইসলাম, শেখ ইয়াছিন আলী, মোহতাছিম বিল্লাহ, সাংবাদিক আরাফাত হোসেন প্রমুখ।
এবছর স্কুলের ৭০% পাশের হারকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
