কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে কিষাণ মজদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় এই ফলাফল প্রকাশ করা হয়। এসময় পরীক্ষার্থীদের মাঝে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন কৃষ্ণনগর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. রহমান মোল্যা।
উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আ. আজিজ গাইন, প্রাক্তন প্রধান শিক্ষক রতন কুমার হালদার, সহকারী শিক্ষক জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদরাসার ইয়াছিন আলী প্রমুখ।
বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার পান রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
