হেলাতলা (কলারোয়া) প্রতিনিধি: ফসল চাষে মৃত্তিকার পুষ্টি তথ্য ও ফসল বিন্যাসে সার পূর্ণমাত্রায় প্রয়োগ ও ব্যবহার নিশ্চিত করে সারের অবচয় হ্রাসের জন্য সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণের সহযোগিতায় সফল প্রকল্পের আওতায় কলারোয়ায় সারের সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় কলারোয়ার হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি কৃষি ক্লাবের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে উত্তরণের মাঠ সংগঠক সরদার খোকন অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফসলে সার ব্যবহারের গুরুত্ব ও বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে ৫০ জন কৃষকের মাঝে সারের সুপারিশ কার্ড বিতরণ করেন এসএপিপিও মনিরুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন, আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ কাজল রানী, সাংবাদিক ফারুক হোসেন রাজ, সুচিত্রা রাণী, জয়ন্ত কুমার ঘোষ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
