বাপ্পী সরকার, চাম্পাফুল (কালিগঞ্জ): কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে নির্বাচনী পথসভা ও অফিস উদ্বোধন করেছেন একাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে নৌকা মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।
বুধবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় চাম্পাফুল উজিরপুর বাজারে নির্বাচনী অফিস উদ্বোধনকালে ডা. রুহুল হাক বলেন, চাম্পাফুলে একটি ভূমি অফিস ও ৫০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে গ্রামের সকল প্রান্তে। আরও কিছুটা বাকি আছে। সেগুলো এবার নির্বাচনে জয়ী হলে ইনশাআল্লাহ শেষ করা হবে। ডা. রুহুল হক শেখ হাসিনার বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকা মাকায় ভোট চান।
ডা. রুহুল হক আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সেদিকে নজর রাখতে হবে। দেখতে হবে কোন অপশক্তি যেন ভোট কেন্দ্রে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকার বিজয় হলে বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতি ও মাদকমুক্ত। বিশ্বের বুকে এই দেশ হবে সকলের অনুকরণীয়।
এসময় রুহুল হক এমপির সাথে আরও উপস্থিত ছিলেন ডা. রুহুল হক এমপির ছেলে প্রকৌশলী জিয়াউল হক, অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ডা. কাজল কর্মকার, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোট, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, আশাশুনি উপজেলা যুবমহিলা লীগের সভাপতি সায়মা সিদ্দিকী, আশাশুনি আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক আনন্দ মন্ডল, আশাশুনি বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মহানন্দ মন্ডল, চাম্পাফুল আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, সাধারণ সম্পাদক সিদ্দিকী বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান স ম মতিয়ার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, বড়দল ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সভাপতি তোরাব সানা, ইউপি সদস্য ঠাকুর দাশ সরকার, ইউপি সদস্য রেজাউল বিশ্বাস, জাতীয় শিক্ষক প্রাণকৃষ্ণ সরকার, কুমার চঞ্চল সরকার প্রমুখ।
