শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের সাথে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাবৃন্দ মতবিনিময় করেছেন। বুধবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজজামান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুদকের উপ-পরিচালক আবুল হোসেন। আরও বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। সভা পরিচালনা করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি। এসময় উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, অধ্যাপিকা শাহানা হামিদ, অধ্যাপক মানবেন্দ্র দেবনাথসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
