নূরুন্নবী ইমন, রমজাননগর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মহাজোটের প্রার্থী এসএম জগলুল হায়দারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করার লক্ষ্যে শ্যামনগরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ডিসেম্বর) বিকালে রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সভাপতি ফজলুল হক মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি এসএম জগলুল হায়দার নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, সহ-সভাপতি গাজী আনিসুজ্জামান আনিস, সাম্যবাদী কেন্দ্রীয় নেতা কমরেড তরিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সুশান্ত বিশ্বাস বাবুলাল, উপজেলা যুবলীগ সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল কবীর লায়েস, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি.এম রেজাউল করিম, রমজাননগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, ইউপি সদস্য পতিত পবন, রমজাননগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক জি.এম আব্দুল্লাহ আল মামুন।
এ সময় বক্তরা সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরেন এবং সকল ভেদাভেদ ভুলে একযোগে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্য কাজ করার আহবান জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইদ উজ জামান সাইদ।
