বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার আংশিক আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে শেখ আব্দুর রশিদকে আহবায়ক ও শেখ বনি আমিন ও মো. কামরুজ্জামান (পলাশ) কে যুগ্ম আহবায়ক করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি অনুমোদনের সময় সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান ও সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
