ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এমপি রবির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে পৌরসভার ০৯নং ওয়ার্ডের রসুলপুর যুব সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা প্রমুখ। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর বসু, সাধারণ সম্পাদক লিটন মির্জা, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি আলিফ খান প্রমুখ।
এদিকে, সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির বিজয় নিশ্চিত করতে সোমবার শহরের মুনজিতপুরস্থ মীর মহলের ৩য় তলায় পৌর কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা পৌর শাখা কৃষকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা সামছুুজ্জামান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আনারুল ইসলামের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে নির্বাচনী দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক, নৌকা উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে অতীতের ন্যায় আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে সরকারপ্রধান করতে হবে।

সভায় প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মন্জুর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার ফিরোজ আহমেদ। দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, অন্যতম সদস্য মোশাররাফ হোসেন (মন্টু)। বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ আফজাল হোসেন, পৌর কৃষকলীগের সহ-সভাপতি মাস্টার আব্দুল খালেক, মীর ইকবাল হাসান পলাশ, যুগ্ম সম্পাদক রাহুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র বিশ্বাস, অর্থ সম্পাদক মওদুদুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক শেখ সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. হুমায়ূন কবীর, কৃষি বিষয়ক সম্পাদক মো: বাবলুর রহমান। সভায় পৌর কৃষকলীগের অন্তর্গত ৯টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
অন্যদিকে, সাতক্ষীরা সদর আসনে এমপি রবির পক্ষে নৌকা প্রতিকের নির্বাচনী মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে সুলতানপুর বড় বাজারস্থ কাঁচা বাজার সমিতির আব্দুর রহিম বাবু’র নেতৃত্বে মিছিলটি সুলতানপুর সরদার বাড়ি থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে সুলতানপুর বড় বাজার কাঁচা বাজার সমিতির বাবু মেম্বরের আড়তে গিয়ে শেষ হয়। মিছিলটির পক্ষ থেকে সাতক্ষীরা সদর আসনের নৌকার মাঝি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির হাতে প্রতিক নৌকা তুলে দেওয়া হয়।
