ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতক্ষীরার চারটি আসনে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা-১ও ২ আসনে ৬ প্লাটুন এবং ৩ ও ৪ আসনে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
মঙ্গলবার থেকে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় তাদের কার্যক্রম শুরু করেছে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের টুআইসি মেজর ফজলে সুপ্রভাত সাতক্ষীরাকে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্গলা দেখভাল করার পাশাপাশি তারা নিয়মিত টহল দেবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
