ঢাকাTuesday , 18 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে পুকুর খননে পুকুর চুরির অভিযোগ

admin
December 18, 2018 9:29 pm
Link Copied!

এমএম আব্দুল্লাহ আল মামুন, মুন্সীগঞ্জ: শ্যামনগরে পুকুর খননে পুকুর চুরির অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামে অবস্থিত দীর্ঘদিন অপরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দীঘিটি জেলা পরিষদের উদ্যোগে খননের উদ্যোগ নেওয়া হয়। সেই লক্ষ্যে চলতি বছরের প্রথম দিকে টেন্ডারের মাধ্যমে খননের কাজ পায় ঠিকাদার নবীর হোসেন। শর্ত অনুযায়ী দ্রুত কাজ শুরু করার কথা থাকলেও বছরের শেষে তড়িঘড়ি করে কাজ শুরু করে ঠিকাদার।
সূত্র জানায়, সিডিউল মোতাবেক পুকুরের উঁচু পাড় থেকে তলদেশ পর্যন্ত ২০ ফুট সংস্কার হবে। একই সাথে মাটি দিয়ে পুকুরের চারপাশ বাঁধানোসহ ভরাট করা হবে। কিন্তু সিডিউলের সাথে বাস্তবে কাজের কোন মিল নেই। সময় স্বল্পতার অভাবে ঠিকাদার দায়সারাভাবে ড্রেজার মেশিন দিয়ে পুকুরের নরম মাটি ও পানি পার্শ্ববর্তী নদীতে বের করে দিচ্ছে।
নরম কাদা শুকিয়ে পুকুরের পাড় বাঁধানোর কথা ছিলো। কিন্তু তা করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে প্রাথমিকভাবে বাধা এবং বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। কিন্তু তাতেও কোন কাজ হচ্ছে না বলে জানান এলাকাবাসী।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিলের বরাদ্দকৃত পুকুর খননের ৩০ লক্ষাধিক টাকা ঠিকাদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাড়ি-এই দম্ভোক্তি করে বহাল তবিয়তে কাজ চালিয়ে যাচ্ছে।
এবিষয়ে ঠিকাদার নবীর হোসেন বলেন, বিধিমোতাবেক কাজ করা হচ্ছে। আপনারা ইঞ্জিনিয়রের সাথে যোগাযোগ করেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।