ঢাকাTuesday , 18 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শোভনালীতে নৌকায় ভোট চেয়ে যুব মহিলা লীগের সমাবেশ

admin
December 18, 2018 10:36 pm
Link Copied!

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে সাতক্ষীরা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির পক্ষে নৌকায় ভোট চেয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন।
আশাশুনি উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সীমা সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী সমাছুল আলম, মহিলা আ’লীগের সভাপতি তহমিনা খাতুন।
বক্তারা বলেন, কোন অপশক্তি নৌকার বিজয় ঠেকাতে পারবে না।
সভায় আগামী নির্বাচনে ডা. রুহুল হককে আবারো সংসদ সদস্য নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।