শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যক্ষ এআরএম মোবাশ্বেরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ, সহকারি অধ্যাপক রেজাউল করিম, আকবার হোসেন, রেজাউল ইসলাম, রবীন্দ্রনাথ সরকার, আব্দুল আলীম, বাসুদেব সিংহ ও নিত্যানন্দ সরকার। সভায় মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
