ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সুলতানপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের চত্বরে এ ফলাফল প্রকাশ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নেছা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি শেখ জিন্নাতুল ইসলাম, সহ-সভাপতি মাছউদুর রহমান, এডিএস প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জিএম আজিজুল ইসলাম, মাজহারুল আনোয়ার, সেলিম মাহমুদ বুলু, সহকারি শিক্ষক মারুফা খানম, নুরুন্নাহার বিথি প্রমুখ।
আলোচনা শেষে অতিথিরা বিদ্যালয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের পুরস্কার তুলে দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
