ঢাকাTuesday , 18 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে গেল নানি-নাতির প্রাণ

admin
December 18, 2018 10:02 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে গেল নানি-নাতির প্রাণ প্রদীপ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নানাও। মঙ্গলবার বিকাল ৫টা ১০ মিনিটে কুমিরার চারা বটতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার মাওলানা আব্দুল হালিমের ছেলে হাফেজি পড়ুয়া ছাত্র ছায়াদ (১৩) ও তার নানি আলেয়া বেগম (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানা, কেশবপুরের আব্দুস সামাদ নামে এক ব্যক্তি তার স্ত্রী ও নাতি ছায়াদকে নিয়ে সাতক্ষীরা থেকে মোটরসাইকেল (যার নং- সাতক্ষীরা-হ-১২-৬২৯১) যোগে বাড়ি যাচ্ছিলেন। একই দিক থেকে আসা একটি গরুবাহী ট্রাক মোল্যা ব্রিকস ফিল্ডের কাছে পেছন দিক থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের আরোহী দুই জন রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ হারান। চালক আব্দুস সামাদকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।
পারিবারিক সূত্র জানায়, মৃত ছায়াদ কেশবপুর তার নানা বাড়িতে থেকে লেখাপড়া করত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।