ঢাকাTuesday , 18 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধানদিয়ায় আ.লীগের নির্বাচনী পথ সভা

admin
December 18, 2018 9:19 pm
Link Copied!

জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার ধানদিয়া চৌরাস্তা বাজারে নৌকা প্রতীকে ভোট চেয়ে আওয়ামী লীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ১নং জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে ও রেজানুজ্জামান (লিটুর) পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউছার। তিনি বলেন, আসুন আমরা সবাই এক হয়ে নৌকার পক্ষে কাজ করি, দল-মত নির্বিশেষে নৌকাকে বিজয়ী করে আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিযে দেশের উন্নয়নের ধারাকে চলমান রাখি।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, কয়লা ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন, সাংবাদিক মোশারাফ হোসেন, জয়নগর ইউপি সদস্য রওশন আলী খাঁ, মাস্টার আজিজুর রহমান, আজিজুল ইসলাম, শামছুদ্দিন আল মাছুদ (বাবু), মীর মোস্তাক আলী, আশিকুর রহমান মুন্না প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।