দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পমালা অর্পণ করেছেন যুবলীগ নেতৃবৃন্দ।
রোববার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর ও সাধারণ সম্পাদক বিজয় ঘোষের নেতৃত্বে এ পুষ্পমালা অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মহাব্বত আলী, দেবহাটা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন সিরাজ, সাধারণ সম্পাদক হালিম মোস্তফা, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল গাজী, যুবলীগ নেতা মোমিনুর রহমান, গোলাম মঈনুদ্দীন, এসএম নাসির উদ্দীন, মহিউদ্দীন, সখিপুর ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইমরান হোসেন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
