ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ও শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাও. আব্দুল বারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ ডিসেম্বর) দুপুরে শ্যামনগরের ইসমাইলপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ইসমাইলপুরস্থ নিজ বাড়িতে অন্যান্য জামায়াত নেতাদের সাথে বৈঠক করছিলেন গাজী নজরুল ইসলাম। এসময় পুলিশ হানা দিয়ে গাজী নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাও. আব্দুল বারীসহ চারজনকে গ্রেফতার করে। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গাজী নজরুলের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
