স্টাফ রিপোর্টার: কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নে নৌকার পক্ষে ৪নং ভোট কেন্দ্রের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ হলরুমে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পুলক কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম। যুবলীগ নেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা আব্দুর রহিম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা রমেন্দ্র চন্দ্র ঘোষ, ইউপি সদস্য কলিম গাজী, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসূদন ঘোষ প্রমুখ।
সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে পুলক কুমার দাশকে সভাপতি মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট ৪নং নৌকার ভোট কেন্দ্র কমিটি গঠিত হয়।
