ঢাকাMonday , 17 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীর বালিথায় আ’লীগের আলোচনা

admin
December 17, 2018 11:43 pm
Link Copied!

জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: সাতক্ষীরা-২ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড বালিথা সামাদের মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল মামুন মোড়লের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল ইসলাম মাসুম। বিশেষ অতিথি ছিলেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, জেলা কৃষক লীগের যুগ্ম-সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোনায়েম হোসেন, যুগ্ম-সম্পাদক মহাদেব কুমার ঘোষ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, সদস্য সজিব হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, আফছার উদ্দীন, সেচ্ছাসেবক লীগের সভাপতি আজাদ হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।