আরিফুল ইসলাম রোহিত: সাতক্ষীরা-৩ ও ৪ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাঈদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, অধ্যক্ষ জাফরুল আলম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতাউর রহমান প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার নরীম আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন, ডি.এম সিরাজুল ইসলাম, উপজেলা যুব লীগের সভাপতি আনোয়ারুল কবির লিটু, ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুরসহ আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনের নৌকার প্রার্থী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক ও ৪ আসনে এসএম জগলুল হায়দারকে নৌকা প্রতীকে বিজয়ী করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
