ঢাকাMonday , 17 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবীশহর আ’লীগের নির্বাচনী সভা

admin
December 17, 2018 11:49 pm
Link Copied!

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া দেবীশহরে সাতক্ষীরা-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের পক্ষে আওয়ামী লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় ইউপি সদস্য আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, আকবার আলী, সখিপুর ইউপি সদস্য আবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল খায়ের তারু, আল্পনা অধিকারী, নুরুজ্জামান, যুবলীগ নেতা মোমিনুর রহমান, এসএম নাসির উদ্দীন, মহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব কামরুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।