দেবহাটা প্রতিনিধি: সখিপুরের চন্ডিপুর স্কুলে বার্ষিক পরীক্ষার ফলপ্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আনোয়ার মিলন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহকারি শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম। আরো উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারি শিক্ষক রুহিনা আখতার, মালতী দাস, সাবিনা ইয়াসমিন নাইস, মাহামুদা খাতুন, অরুপ কুমার পাল, জাহিদ হাসান, নুর নাহার কণা, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছান উল্লাহ কল্লোল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর বহমান সবুজ।
