ঢাকাMonday , 17 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

admin
December 17, 2018 11:26 pm
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কালিগঞ্জে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম মোস্তফা কামাল।
তিনি বলেন, একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করাই প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিন্ন লক্ষ্য। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল শ্রেণির ভোটার যাতে ভয়ভীতি মুক্ত থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করতে পারে সেজন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ যাতে আগামী নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য প্রশাসনসহ সমাজের সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান তিনি ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, ১৭ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর শাহ মোহাম্মদ আজাদ আলী, র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর মাহবুব, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।