জল জ্যোৎস্নার দিনে রোদের দৃশ্যমান শরীর নেই
ধবল কুয়াশার গান বেজে যাচ্ছে হীম পরীর ঠোঁটে,
শিশির ঘামে ইজিবাইকের চাকায় ভিজে যাচ্ছে সড়ক।
সোলারের ডিশে তৈরি হচ্ছে আঁধার।
পারত পক্ষে বাতাসও আর বসে নেই হীম হৃদযন্ত্র নিয়ে
আকাশের চির চেনা গালে এঁকে দিচ্ছে শীত চুম্বন।
ওদিকে ক’দিন আগে বৃক্ষাবাস থেকে ভেঙে গেছে পাতার সংসার
ন্যাড়া গাছে তবু বাধা আছে শালিকের ঘর।
আবার কোকিলের দাম্পত্য শেষে পাখি শিশুর হবে অন্নপ্রাশন।
তার আগে অবশ্য একবার আম্র মুকুলের সাথে প্রবল ঝগড়া হবে কুয়াশার
আর ভিজে ভিজে পরীর গানে করতালি দেবে সরিষা ফুল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
