স্বাধীনতা তুমি মায়ের
মুখে শিখন বাঁধার গল্প,
স্বাধীনতা তুমি বিবস্ত্রদেহ
আগুনে পুড়ে দগ্ধ।
স্বাধীনতা তুমি লাখো
শহীদের রক্তে কেনা অর্জন,
স্বাধীনতা তুমি বীর বাঙালির
মাতৃ প্রেমের গর্জন।
স্বাধীনতা তুমি কবি নজরুলের
বিদ্রোহী কবিতা,
স্বাধীনতা তুমি ভাষানীর
দেশ প্রেম সাধুতা।
স্বাধীনতা তুমি মুজিবের
অমূল্য সেই ভাষণ,
স্বাধীনতা তুমি জিয়ার মুখে
আজাদ হওয়ার ঘোষণ।
স্বাধীনতা তুমি লাল সবুজের
একটি সোনার নাম,
স্বাধীনতা তুমি লাখো
বাঙালির বিজয়ের সংগ্রাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
