ঢাকাMonday , 17 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: এসো সমর্পিত হই

admin
December 17, 2018 8:38 pm
Link Copied!

কিসের জন্য বাঁচে, এ মন খুঁজে ফেরে তাই
নিঃশেষ হব জেনেও করি, অস্তিত্বের লড়াই।
ধন-সম্পদ, জমি-জমা সবই পড়ে রবে
নিস্প্রাণ দেহ খানি, মাটি কুঁরে খাবে,
সন্তানাদি স্বজন-ভ্রাতা, সবাই ভুলে যাবে,
কঙ্কাল ও হাড়গুলি কোথায়, ভূলিবে সবাই
নিঃশেষ হব জেনেও করি, অস্তিত্বের লড়াই।
জড় দেহ জড় হবে, আত্মার নাহি ক্ষয়
কায়া ছেড়ে মায়াকে তার, মালিক ডেকে নেয়,
জোড়া ভ্রু, কাজঁল নয়ন, তোমার রবের দান
মোহের বশে কেনরে মন, গড়তে চাও শান,
ষাট বছর, অযুত দিন, ঘণ্টা যে লাখ
তিন সেকেন্ডের স্বপ্ন-সম, জানিয়া রাখ,
অনন্তকাল রবে যেথায়, আসল ঠিকানা
খাদ্য, পানি, ভালবাসা, গোছাও বিছানা,
সেইখানেতে মালিক করবে, স্বপ্ন গবেষণা
আসামিদের জন্য আছে, নির্মম কয়েদখানা,
জার্রা জার্রা বিচার হবে, মহা বিচারালয়ে
এ কথা বিধি মোদের কিতাবেতে কয়,
সময় থাকতে এসো সবাই, সমর্পিত হই
সরল পথে চলব এবার, কবি আওছাফুর কয়
নিঃশেষ হব জেনেও করি, অস্তিত্বের লড়াই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।