ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সমৃদ্ধ দেশ গড়তে নৌকায় ভোট চাইলেন মুস্তফা লুৎফুল্লাহ

admin
December 15, 2018 10:48 pm
Link Copied!

মোজাহিদুল ইসলাম, কলারোয়া: কলারোয়ায় নৌকা প্রতীককে বিজয়ী করতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহজোটের মনোনীত সাতক্ষীরা-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
প্রধন অতিথির বক্তব্যে তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে আমি সাতক্ষীরা-১ আসনের জনগণের সেবা করতে চাই। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ ও সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে তাই আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকায় ভোট দিয়ে কেউ কখনো বঞ্চিত হয়নি। নৌকায় ভোট দিয়ে সবাই সুন্দর জীবন পেয়েছে। নৌকাকে আরেকবার ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। তবেই বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন বলেন, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, অগ্নিসংযোগকারী ও তাদের দোসরদের ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দিতে হবে। শেখ হাসিনার মার্কা নৌকা। তাই দেশ ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাকের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বিএম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মজনু চৌধুরী, স ম মোরশেদ আলী, প্রভাষক আমজাদ হোসেন, আব্দুল কালাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।