ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানবেতর জীবনযাপন করছেন বিধবা মোমেনা বিবি

admin
December 15, 2018 9:25 pm
Link Copied!

নূরুন্নবী ইসলাম, রমজাননগর: শ্যামনগরের কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত জবেদ গাজীর স্ত্রী বিধবা মোমেনা বিবি ৩০ বছর যাবত মানবেতর জীবনযাপন করছেন।
মোমেনা বিবি জানান, ৩০ বছর আাগে তিনটি নাবালিকা কন্যা সন্তান রেখে তার স্বামী মারা যান। খাস জায়গায় একখানা বসত ঘর নিয়ে মোমেনা বিবি নাবালিকা তিন কন্যা মানুষ করতে দিন মুজুরী করে কোন রকমে বাচ্চাদের মুখে অন্ন যুগিয়েছেন। খেয়ে না খেয়ে তিন কন্যাকে বিয়ে দিয়েছেন। মেয়েদের বিয়ে দিয়ে প্রায় ১০ বছর একা একা দিন কাটাচ্ছেন। এ পর্যন্ত তিনি কোন সরকারি অনুদান পাননি। মোমেনা বিবি অভিযোগ করে বলেন, বিগত ও বর্তমান চেয়ারম্যানের কাছে বহুবার গিয়েছি একটা বিধবা ভাতার কার্ডের জন্য, কিন্তু পায়নি। তিনি আরও বলেন, গত বছর বিধবা ভাতার কার্ড দেয়ার কথা বলে কৈখালীর চৌকিদার রস্তুম আলী তার কাছ থেকে ১৫০ টাকা নিয়েছেন, কিন্তু কার্ড দেন নি। এ বিষয়ে কৈখালীর চেয়ারম্যান বলেন, সম্ভবত তার নাম তালিকাভুক্ত করা হয়েছে, নিয়ম অনুযায়ী পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।