ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে ট্রাকের চাকায় পিষ্টে ভ্যান চালকের মৃত্যু

admin
December 15, 2018 9:24 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জাহানুর (৪৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ সময় ভ্যানের দুই যাত্রী আহত হন। শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর উপজেলার আটমাইল নামক স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক উপজেলার কন্দপপুর গ্রামের বরকত উল্যার ছেলে। আহতরা হলেন মধ্যে একই গ্রামের আব্দুল বারিকের স্ত্রী শিউলি খাতুন (৩২) এবং আব্দুর রাজ্জাকের স্ত্রী শাহিদা বেগম (৪০)।
আহত শিউলী ও শাহিদার দেবর আকরামুল ইসলাম জানান, সকালে জাহানুর তার ভাবিদের নিয়ে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। ভ্যানটি বেলা দুপুর আড়াই টার দিকে আটমাইল নামক স্থানে পৌঁছুলে মণিরামপুরগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ভ্যান চালকসহ তার দুই যাত্রী ছিটকে পড়েন। এসময় ট্রাক চালক জাহানুরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।