ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে চুরি

admin
December 15, 2018 9:22 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের হেলাঞ্চি বাজারের একটি সার ও কীটনাশকের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। পাঁচজন নৈশ পাহারাদারের চোখ ফাঁকি দিয়ে চোরেরা ওই বাজারের শাহাবুদ্দিন বাপ্পীর দোকানের টিনের চাল কেটে ভিতরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা ও সারসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায়। শনিবার (১৫ ডিসেম্বর) সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর খেদাপাড়া ফাঁড়ি পুলিশ ও বাজার কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাজার কমিটির সভাপতি আ. আলিম ও সাধারণ সম্পাদক জাহিদ চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিষয় উদঘাটনের জন্য পুলিশের কাছে একদিন সময় নেন। জানা যায়, ওই রাতে বাজারের নৈশ পাহারাদারের দায়িত্বে ছিলো বিল্লাল, আরশাদ, সুমন, মাসুদ ও তুহিন নামে পাঁচ দোকানদার। পুলিশ তাদেরকে নজরদারিদের রেখেছে।
ক্ষতিগ্রস্ত দোকানদার বাপ্পী জানান, নৈশ পাহারাদারদের অবহেলার কারণে তার দোকানে চুরি হয়েছে। এর আগে তার দোকানের সামনে মিন্টুর দোকানে চুরি হলেও বাজার কমিটি বিষয়টি আমল দেন বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।