আশরাফুল ইসলাম, নলতা (কালিগঞ্জ): আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণসংযোগ, উঠান বৈঠক, কর্মী সমাবেশ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান এবং সরকারের উন্নয়ন কর্মকা-ের লিফলেটসহ এলাকাবাসীর দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।
দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেয়েই নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ এলাকায় নৌকার পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছেন। নির্বাচনী এলাকায় ঘন ঘন তার উপস্থিতির কারণে সরগরম হয়ে উঠেছে এ আসনের রাজনীতির মাঠ। দলের নেতাকর্মীদের মাঝেও ফিরে এসেছে চাঙ্গাভাব। নেতাকর্মীদের মাঝে তুলে ধরছেন দেশব্যাপী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
