ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

admin
December 15, 2018 10:53 pm
Link Copied!

আশরাফুল ইসলাম, নলতা (কালিগঞ্জ): কালিগঞ্জের নলতা শরীফে সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) এর ১৪৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ ডিসেম্বর) বাদ ফজর পাক রওজা শরীফে মিলাদ শরীফ ও সকাল সাড়ে ৯টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, পাক রওজা শরীফের খাদেম মৌলভী আনছার উদ্দীন আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব, মাওলানা আবু সাইদ।
এসময় উপস্থিত ছিলেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ড. কাজী আলী আজম, সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, যুগ্ম-সম্পাদক মো. সাইদুর রহমান, কর্মকর্তা চৌধুরী মো. আমজাদ হোসেন, শিক্ষক মো. ইউনুস, মো. শফিকুল আনোয়ার (রনজু), মো. খায়রুল হাসান, নলতা ইউপির প্রাক্তন চেয়ারম্যান মো. আনছার আলী, আবুল ফজল, মো. এনামুল হক খোকন, ডা. শেখ আকছেদুর রহমান, শিক্ষক মো. মশিউজ্জামান, রমজান আলী প্রমুখ।
প্রসঙ্গত, প্রথম দিনেই ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ হাজার ১শ ৬৬ জন রোগী চিকিৎসা নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।