ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কপিলমুনিতে সারের সাব ডিলার সমিতি গঠন

admin
December 15, 2018 9:06 pm
Link Copied!

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন কেন্দ্রিক বিসিআইসি সারের সাব-ডিলারদের সমিতি গঠন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় কপিলমুনিতে সমিতির অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নের জৈব সার ও কীটনাশক ব্যবসায়ী ১৮ জন ও একজন বিএডিসির ডিলারের অংশগ্রহণে এই সভায় সর্ব-সম্মতিক্রমে জাহাঙ্গীর হোসেনকে উপদেষ্টা, কামরুল ইসলাম খানকে সভাপতি ও পিযুষ সাধুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সঞ্জয় মজুমদার ও হাফেজ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খান, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম ও সদস্য খালেক জমাদ্দার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।