ঢাকাFriday , 14 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হরিঢালী আ.লীগের নির্বাচনী সভা

admin
December 14, 2018 10:15 pm
Link Copied!

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: বিগত ১০ বছরে সারাদেশের ন্যায় পাইকগাছা-কয়রা উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে নৌকার বিকল্প নেই। তাই সকলে মিলে আবারও ভোট দিয়ে নৌকাকে জয়জুক্ত করতে হবে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত নির্বাচনী জনসভায় খুলনা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত ও মহাজোট পদপ্রার্থী আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হরিঢালী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ বেনজীর আহমেদ বাচ্চুর সভাপতিত্বে ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সরদার গোলাম মোস্তফার পরিচালনায় উপস্থিত ছিলেন পাইকগাছা কয়রার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব আলী সানা, খুলনা জেলা আ.লীগের সহ-সভাপতি ও পাইকগাছা উপজেলার আহবায়ক গাজী মোহাম্মাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব, সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা কার্যকরী পরিষদের সদস্য রশীদুজ্জামান মোড়ল, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, অধ্যাপক আফসার আলী, রেজাউল করিম খোকন, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, রতন ভদ্র, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামী লীগ নেতা ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, লতা ইউপির সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, ইকবাল হোসেন খোকন, নির্মল মজুমদার, সরদার মোজাফ্ফার হোসেন, শেখ সাকিয়ার রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।